1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৯ বার

মাগুরা স্কুল-কলেজ সহ বিভিন্ন দেয়ালে দেয়াল জুলাই গণঅভ্যত্থান ২৪ এর রঙে গ্রাফিতি চিত্রাংকনে ফুটে উঠেছে। এই চিত্রাংকনে অংশ নিয়েছে মাগুরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা রং তুলিতে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছে ২৪ এ জুলাই আগস্ট গণঅভ্যত্থানের বিভিন্ন চিত্র।

 

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের দেয়াল, নোমানী ময়দান মধুমতি ডাক বাংলোর দেয়াল, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলা পরিষদের সামনে, জেলা ফায়ার সার্ভিস অফিসের দেয়াল, মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের দেয়ালে এ গ্রাফিতি চিত্রাংকনের বিভিন্ন বিভিন্ন চিত্র শোভা পাচ্ছে সেখানে।

 

শিক্ষার্থীদের আঁকা এ গ্রাফিতিতে ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যত্থানের প্রাণ হারানো শিক্ষার্থী, ব্যক্তি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদালিক সম্প্রতি, সমাজ ও রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুনীতি বন্ধকর, স্বৈতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে সব ধরণের অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিশোধের অগ্নিময় উক্তি, গান আর নতুন বাংলাদেশের স্বপ্নের কথা।

 

মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা অনেকেই বলেন, জুলাই গণঅভ্যত্থান বর্ষপূর্তি উপলক্ষে ২৪ এর রঙে গ্রাফিতি আঁকা হয়েছে দেয়ালে দেয়ালে। আমরা জুলাই আন্দোলনের সকল শহিদদের ভুলিনি। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এ জুলাই আন্দোলনে আমরা হারিয়েছি মাগুরার ১০টি তাজা প্রাণ। সেই সব শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা। সেই শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই আমরা গ্রাফিতি এঁকেছি।

 

গ্রাফিতিতে অংশ নেয়া মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা বলেন, জুলাই আগস্ট আন্দোলনের সকর শহিদ আমাদের গর্ব। তাদের রক্তের রাঙানো নতুন বাংলাদেশ পেয়েছে প্রাণ। সেই নতুন বাংলাদেশে আমরা তাদের স্মরণে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি এঁকেছি।

 

মাগুরা সদরের রূপাটি হালিম মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ সকল শিক্ষার্থী আমাদের ভাই। তাদের স্মরণে আমরা এ গ্রাফিতির ছবি এঁকেছি। তুলে ধরছি ফ্যাসিস্ট সরকারের নানা চিত্র।

 

সদরের জগদল রূপাটি হালিম মাদ্রাসার সহকারি শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্রাফিতিতে অংশ নিয়েছে। এ আন্দোলনে সকল শহিদদের প্রতি আমাদের রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। আর এ শ্রদ্ধা থেকেই আমরা গ্রাফিতিতে অংশ নিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net