ঢাকা   ১১:১৯:০৯ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

সোনারগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৪৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া।

 

বুধবার (২৯ জুলাই) বিকেলে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জিয়ানগড় ও ভাটিবন্দর এলাকায় গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “সত্যের পক্ষে যদি দাঁড়াতে সাহস না পান, অন্তত অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না।”

 

শাহজালাল মিয়া বলেন, নির্বাচিত হলে সবার অংশগ্রহণে একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পিরোজপুর ইউনিয়ন পরিষদ গড়ে তোলার চেষ্টা করবেন। তিনি বলেন, গণমানুষের অধিকার রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার রয়েছে তাঁর।

 

পথসভায় পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে জিয়ানগড়, ভাটিবন্দর, ভবানাথপুর, রতনপুর, নায়াগাঁও, প্রতাবের চর ও ইসলামপুর এলাকার দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি