1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক মরহুম সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশুলিয়ার রাঙ্গামাটিস্থ ক্যাফে জলতরঙ্গ-এর উদ্যোগে এক দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করেন ক্যাফে জলতরঙ্গের প্রোপ্রাইটর, বাংলা ৫২ নিউজের স্টাফ রিপোর্টার এবং রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক নেতা মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবীকা ও বিশিষ্ট সমাজকর্মী নাফিজা আক্তার নাসিমা।

অনুষ্ঠানটি হাফেজ তানভীর-এর সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে শামিরটেকি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শাহীন মাহমুদ দোয়া মাহফিল পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনসুরবাগ মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু তালহা, রাঙ্গামাটি স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আসলাম হোসেন এবং আবুল বাসারসহ এলাকার ধর্মীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন ডেইলি অবজারভার পত্রিকা ও চ্যানেল এস-এর আশুলিয়া প্রতিনিধি এবং আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ইসলামিক টিভি ও দৈনিক নয়া দিগন্ত-এর আশুলিয়া প্রতিনিধি এবং আশুলিয়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ তুহিন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক তারেকুজ্জামান তারেক, বশীর আহমেদ, শামীম আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মরহুম সাঈদুর রহমান রিমনের সাংবাদিকতা, সততা, সাহসিকতা ও পেশাগত অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ক্যাফে জলতরঙ্গ পরিবারের পক্ষ থেকে মরহুম সাঈদুর রহমান রিমনের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয় এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য দোয়া করা হয়।

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net