1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন

একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান

সোনারগাঁ (নারায়াণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ০ বার

সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

 

শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে বন্দর ও সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। কর্মসূচিতে জুলাইয়ের গণহত্যাসহ ফ্যাসিবাদী আমলে সংঘটিত হত্যা, গুম ও খুনের বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও দলীয় পদধারীদের নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণের চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, এসব পদক্ষেপ দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে।

 

তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় যাওয়ার আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। গুম, স্বাধীন বিচারব্যবস্থা ও ব্যাংক খাত-সংক্রান্ত বিভিন্ন অধ্যাদেশ প্রত্যাখ্যান করে দেশকে পুরোনো রাজনৈতিক ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির দেওয়ান খোরশেদ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য দেওয়ান খোরশেদ আলম ও মুফতি জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন, সোনারগাঁ উপজেলা পরিষদের জামায়াত সমর্থীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী, বন্দর উপজেলা আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী, সোনারগাঁ উপজেলা সেক্রেটারি মাওলানা ইবরাহীম হাসান এবং বন্দর উপজেলা সেক্রেটারি মাওলানা আরিফুর রহমান।

 

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মদনপুর এলাকায় একটি গণমিছিল বের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net