1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার

রুয়াপ স্কেটিং ক্লাব ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব স্কেটিং একাডেমির যৌথ আয়োজনে এবং জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে রাজধানীর রুয়াপ (রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট), উত্তরায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’

শিশু ও তরুণদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ৩০০-এরও বেশি স্কেটার অংশগ্রহণ করেন। এছাড়া ৮০০-এরও বেশি অভিভাবক, দর্শক ও স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি জেসিআই ঢাকা ডাইনামিকের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট অরূপা দত্ত।

বক্তারা বলেন, স্কেটিং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেসিআই ঢাকা ডাইনামিকের লোকাল প্রেসিডেন্ট অরূপা দত্ত বলেন, “স্কেটিং শুধু একটি খেলা নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তরুণদের উন্নয়নে জেসিআই ঢাকা ডাইনামিক ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকবে।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরস্কার, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net