1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার

গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কুমিল্লায় যাত্রা শুরু করেছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর হাউজের নতুন শাখা।

 

 

রবিবার (২ আগস্ট) দুপুরে নগরীর পুলিশ সুপার কার্যালয়ের সামনে জেলা পরিষদ পুরাতন ভবনে এ শাখা উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া।

 

 

 

কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর স্বত্বাধিকারী মো. সাফায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ  মো. শরিফুল ইসলাম, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন, সিনিয়র সাংবাদিক শাহজাদা এমরান, মোবারক হোসেন, মহিউদ্দিন মোল্লা, আব্দুর রহমান প্রমুখ৷

 

 

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে পাঠ করেন পুরাতন চৌধুরী পাড়া তারা মসজিদের খতিব ক্বারী কাউসার আল হামিদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শরফুদ্দীন আল হুসাইনী।

 

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া বলেন, আমাদের নিজস্ব কোনও ক্যান্টিন বা খাবার দোকান ছিলো না। আর পাশেই ডিসি অফিস, ডানে এসপি অফিসসহ আরও সরকারি অফিস আছে। এতে দূর-দূরান্ত থেকে আসা মানুষজনকে অনেক সময় নানা বিপাকে পরতে হয়।

 

সবার কথা চিন্তা করে কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজের যাত্রা করেছে। এ জন্য এর স্বত্বাধিকারী সাফায়েত উল্লাহকে ধন্যবাদ জানাই। তিনি মান সম্মত খাবার পরিবেশনের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। এ সময় তিনি কুটুমবাড়ির ধারাবাহিক সাফল্য কামনা করেন।

 

 

 

সঞ্চালকের বক্তব্যে কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর স্বত্বাধিকারী মো. সাফায়েত উল্লাহ বলেন, প্রতিষ্ঠাকাল থেকে সব সময় গ্রাহকদের চাহিদার প্রতি নজর রেখেছে প্রতিষ্ঠানটি। তাই মানের ব্যাপারে কোনও আপস করা হয়নি। এ কারণে দিন দিন ভোজন রসিকদের ভালোবাসায় সিক্ত হচ্ছে কুটুম বাড়ি। এ সময় তিনি নতুন পথচলায় গ্রাহকদের সার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করায় জেলা পরিষদের প্রশাসকসহ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

অন্যান্য বক্তারাও কুটুমবাড়ির প্রধান শাখা পুলিশ লাইনের বিরিয়ানির মান নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net