1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪ বার

জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী। এর আগে তিনি দলটির রাউজান শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া সিকদার বাড়ীর বাসিন্দা ও সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম সিকদারের সন্তান। ব্যবসার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোহাম্মদ জাহেদুল করিম বাপপী।। একই সময়ে দলটির পক্ষ থেকে গণভোটের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী রাজপথের কর্মসূচিতে অংশ নেওয়া মোহাম্মদ জাহেদুল করিম বাপপী রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত। তিনি সামাজিক সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, রেজাউল করিম সিকদার যুব সোসাইটির সাধারণ সম্পাদক, লায়নস ক্লাব অব চিটাগাং ড্রীম সিটির সাবেক ট্রেজারার এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, এর আজীবন সদস্য। এছাড়া তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর যুগ্ম সম্পাদক ও শাহ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের উপদেষ্টা, নিজের অর্থায়নে বান্দরবান তাপপ্রাম পাউ স্কুলের প্রতিষ্ঠাতা , নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী জানান, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং জনগণের কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net