1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ০ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকের বেচা-কেনায় বাধা দেওয়ায়  ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আলমকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে  চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।

 

বৃহস্পতিবার রাতে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কেন্দুরবাগ বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত নুর আলম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউসুফ সর্দারের ছেলে।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেন্দুরবাগ বাজারে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবন করছিল মাদক ব্যবসায়ীরা। যুবদল নেতা নুর আলম মাদক বিক্রিতে বাধা দিতে যান এবং তাদের হাতেনাতে ধরার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে  ‘পিচ্চি ফয়েজ’ ও সোহাগের নেতৃত্বে ৫-৭ জন মিলে  নুর আলমকে ধারালো চুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।

 

এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন  ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ঘটনাটি আমরা জেনেছি এবং খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারবো।

 

এদিকে প্রকাশ্যে হামলার ঘটনায় জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net