1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ

ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

মোঃ: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার

পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী এক শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোঃ রিন্টু (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট ২০২৬) বেলা আনুমানিক ১১টার দিকে ভাঙ্গুড়া থানাধীন রেললাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মোঃ রিন্টু (১৯), পিতা—মোঃ রব্বান আলী, সাং—রেললাইনপাড়া, থানা—ভাঙ্গুড়া, জেলা—পাবনা, খেলাধুলার কথা বলে চার বছর বয়সী নাবালিকা শিশু মোছাঃ হুমাইরা খাতুনকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রিন্টুকে খোঁজাখুঁজি করে আটক করেন। পরে সংবাদ পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

 

এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাকিউল আযম জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net