1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ বার

মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি ও চেক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার জুইতারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া  ইউসুফ আলী সদর উপজেলার সাজীরকান্দি গ্রামের মফিজউদ্দবনের পুত্র। সে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার একজন ঋণখেলাপি গ্রাহক। ব্যাংক সূত্রে জানা গেছে, তার মালিকানাধীন ইউসুফ আলী মৎস্য খামারের কাছে ব্যাংকের প্রায় ৫৭ লাখ টাকা ঋণ বকেয়া রয়েছে। ঋণ গ্রহণের পর দীর্ঘদিন ধরে সে ব্যাংকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন রাখেননি বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউসুফ আলীর বিরুদ্ধে ২০২১ সালে একটি চেকের মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর S/C-৩৬৮/২১। ওই মামলায় ৪ লাখ টাকার একটি চেকের বিপরীতে অর্থ পরিশোধ না করার অভিযোগ ওঠে। মামলার বিচারিক কার্যক্রম শেষে চলতি বছরের ফেব্রুয়ারির দিকে আদালত তাকে এক বছরের সশ্রম সাজা প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকেই ইউসুফ আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর চালাচ্ছিল। একপর্যায়ে শুক্রবার ২১  আগস্ট সন্ধ্যায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মাগুরা সদর ফাঁড়ির পুলিশ জুইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এছাড়াও ইউসুফ আলীর বিরুদ্ধে ব্যাংকের অর্থঋণ সংক্রান্ত আরও কয়েকটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব মামলার বিষয়েও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মাগুরা সদর থানার এএসআই মোস্তাফিজুর রহমান বলেন, “চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে জুইতারা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।”

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সদর ফাঁড়ির পুলিশ সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net