1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়  চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)‘র র‌্যালি ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা

সিলেট প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১ বার

জাতীয় মানবাধিকার, পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক—ইউএসএন-এর কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে ২০২৬–২৭ বর্ষের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সংগঠনের ম্ নির্বাহী পরিচালক মো. মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটিতে মো. আরিফুর রহমানকে সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী, মো. আশরাফুল আহমদকে বিভাগীয় সমন্বয়কারী এবং জাবেদ আহমদকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

 

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— আলি হায়দার জামি (সিলেট মহানগর), শেখ সুহিন মিয়া( সিলেট জেলা), আতিয়া শারমিন (সুনামগঞ্জ জেলা), আব্দুল কুদ্দুস (মৌলভীবাজার জেলা) এবং ফয়সাল আহমদ (হবিগঞ্জ জেলা সমন্বয়কারী)। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন বুরহান উদ্দিন, আব্দুর রহমান, ময়নুল ইসলাম ও নাজমুল ইসলাম। এছাড়া ইমরানুল ইমাকে সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

 

নবগঠিত কমিটির মাধ্যমে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, পরিবেশ ও জলবায়ু, ভূমি, ক্ষুধা ও দারিদ্র্য, অভিবাসনসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

 

সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে সমাধানের উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ইউএসএন।

 

নবগঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ২০২৬–২৭ বর্ষে ইউএসএন-এর মানবিক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকাতেও আরও বিস্তৃত হবে।

 

নতুন কমিটির সকল দায়িত্বশীলকে অভিনন্দন জানিয়ে সংগঠনের নির্বাহী পরিচালক মো. মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার বলেন, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই ইউএসএন-এর মূল লক্ষ্য। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net