1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়  চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)‘র র‌্যালি ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয় 

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩ বার

চন্দনাইশকে সবুজ বনায়নের মাধ্যমে আধুনিক চন্দনাইশে রুপান্তরিত করতে পৃথক পৃথক বৃক্ষরোপন কর্মসূচি পালন ও চারা বিতরণ করা হয়। গত ২১ আগস্ট সকালে চন্দনাইশ সমিতি চট্টগ্রাম, দোহাজারী উন্নয়ন কমিটি এই কর্মসূচি পালন করে।

দোহাজারী নাগরিক কমিটি ঃ দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকায় ২ হাজারের অধিক বিভিন্ন জাতের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ। দোহাজারী রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে চারা রোপন কর্মসূচিতে অংশ নেন, সংগঠনের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন জনি, ড. এস এম আবু জাকের, জয়নাল আবেদীন, আবদুল নবী খাঁন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, আবু তৈয়্যব, প্রধান শিক্ষক বিঞ্চুযশা চক্রবর্তী, বিএনপি নেতা ইখতিয়ার উদ্দিন সুমন, আরিফুল ইসলাম সুমন, সাংবাদিক যথাক্রমে এম এ হামিদ, জাবের বিন আরজুসহ সংগঠনের নেতৃবৃন্দ।

চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম ঃ চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে উপজেলা সদরে বৃক্ষ রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আবু সাঈদ মুন্না, আরিফুল ইসলাম সুমন, ব্যাংকার আমিনুল ইসলাম, মুলকতুর রহমান মুনির, জয়নাল আবেদিন, আজিজুর রহমান, মো. সাইফুদ্দিন প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানে ৫‘সহস্রাধিক ফলজ, বনজ, ঔষধি চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net