ঢাকা   ১১:৩৮:২৭ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।   ২২ আগস্ট শনিবার বিকেলে উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী এ খেলায় রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ বনাম বালিদিয়া ইউনিয়ন ফুটবল একাদ্বশ  অংশ গ্রহন করে। খেলায় বিনোদপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।

 

উদ্বোধনী  এ  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর   মাওলানা কবির হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা জামায়াতে ইসলামীর  যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক জাফরী ও মহম্মদপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। অধ্যাপক তৌহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা।

 

স্থানীয় যুব সমাজকে খেলায় উদ্বুদ্ধ করতে ও মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি