1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার

এসএসসিতে কৃতী শিক্ষার্থীদের আগামীতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে আত্মনিয়োগ করতে হবে মন্তব্য করেছেন এরশাদ উল্লাহ।

 

এসএসসি সাফল্যের স্বীকৃতি আর আগামীর স্বপ্নকে সামনে রেখে জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকে উৎসাহিত করার পাশাপাশি দেশ ও জাতির নেতৃত্বে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করতে হবে।

 

রবিবার (২৩ আগস্ট) সকালে চান্দগাঁও এন.এম.সি স্কুলে এ আয়োজনে জিপিএ ৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

 

চট্টগ্রাম ৮ আসনের সদস্য এরশাদ উল্লাহ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এই কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সেই সঙ্গে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবিচল থেকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। কৃতী শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নত শিক্ষকদের এগিয়ে আসতে হবে। শিক্ষক, অভিভাবক, স্কুল কমিটি একযোগে কাজ করলে, শিক্ষার্থী কৃতকার্য বাড়বে।

এ কারণ আগের মত অটোপাশের সম্ভাবনা আর নেই।

 

তিনি আরও বলেন, শিক্ষাজীবনের প্রথম ধাপেই জিপিএ ৫ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিয়েছে। আগামী দিনে সমাজের নেতৃত্ব তাদেরই দিতে হবে। এজন্য প্রচলিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও যোগ্যতার বহুমুখী বিকাশ ঘটাতে হবে।

 

তিনি আরও বলেন , বাংলা ভাষা পাশাপাশি অন্য ভাষা, খেলাধুলা, সংস্কৃতি এ ধর্মীয় মূল্যবোধ প্রতি গুরুত্ব দেওয়া আহবান জানান।

 

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ আবুল কাসেম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net