জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করায় উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে একজন বিসিআইসি সারের ডিলার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার ২৪ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম জেলার চন্দনাইশ সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করায় জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ও অংশগ্রহণে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে আনসার সদস্য, পুলিশ ও উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে মেসার্স হাসনাত কর্পোরেশন নামক বিসিআইসি সার ডিলার মোঃ আবু ইউসুফকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।