ঢাকা   ০২:৩৩:৩৪ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নবীনগর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আহলে সুন্নাত ওয়াল জামায়াত নবীনগর উপজেলা শাখার সভাপতি ও ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুপার মাওলানা এম এ মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা নাজিব উদ্দিন, হাফেজ মাওলানা বেলাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, বিএনপি নেতা গোলাম হোসেন চিটু, আশরাফ হোসেন রাজু, নোমান চৌধুরী, দেলোয়ার হোসেন ও সোহেল প্রমুখ।

 

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাঁর জীবন, আদর্শ, মানবিকতা, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা এবং নবীপ্রেমী মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি