1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৪ বার

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলামের নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথায় অভিযান চালিয়ে বালুভর্তি ১৪টি ট্রাক আটক করা হয়েছে।

 

স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া বিএসসির নেতৃত্বে এসব ট্রাক আটক করা হয় বলে জানা গেছে। ট্রাক আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

 

এদিকে, ১৪টি ট্রাক আটকের খবর ছড়িয়ে পড়লে ওই সড়কের বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগ রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে বালু পরিবহনের বৈধতা যাচাই এবং অবৈধভাবে বালু বহনকারী সব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net