1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলটির নেতাকর্মীরা।

 

প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হন। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য দেন।

 

পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট পৌরসভা কার্যালয়সংলগ্ন পৌর বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

 

সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। সমাবেশটি সঞ্চালনা করেন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটন।

 

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপস্থিত নেতাকর্মীরা জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ গণসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net