1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি'র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে  জাতীয়তাবাদী দল বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

১লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা বি এন পি’র দলীয় কার্যালয় হতে একটি  র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, খন্দকার আশরাফুল ইসলাম নালিম, খন্দকার খলিলুর রহমান ,মাসুদ মজুমদার, মোল্লা খলিলুর রহমান, উপজেলা বি এন পি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ হেমায়েত হোসেন জঙ্গি,  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক মিলন, উপজেলা মহিলা দলের আহবায়ক শাহানা ফেরদৌস হ্যাপী, মাগুরা জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদিন , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর মুন্সি, উপজেলা ছাত্র দলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব  হেমায়েত উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়নের বি এন পি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

 

বক্তারা বলেন ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

 

১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল, তা পূরণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বক্তারা আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে আমাদেরকে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net