1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে নোয়াখালী জেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বাদ মাগরিব আয়োজিত দলের শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন নোয়াখালী জেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

অনুষ্ঠানের আয়োজন করেন, নোয়াখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী হারুন অর রশিদ। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

মাহফিলে বিশেষ করে তারেক রহমানের কারামুক্তি দিবস স্মরণের পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।আগামী দিন গুলো তিনি যেন সুন্দর ভাবে দেশ পরিচালনা করতে পারেন সে দোয়া কামনা করা হয়। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

উল্লেখ্য, ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (ওয়ান-ইলেভেন) সময় গ্রেফতার হওয়ার পর টানা প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন পিজি হাসপাতাল (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে জামিনে মুক্তি লাভ করেন তারেক রহমান। প্রতিবছর দিনটিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net