1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিম চৌধুরীর মৃত্যু হয়েছে আজ।

 

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনাব মাহবুবুল আলমের একমাত্র পুত্র।

 

গত বুধবার হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ডস্কুল এলাকায় সিএনজি এবং প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি বেবিটেক্সি চালক।

 

আহত হন ৫ শিক্ষার্থী। জানা যায়, মাহিন চৌধুরীসহ অন্যরা এইচএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিলেন। এরমধ্যে গুরুতর আহত মাহিন চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ৩দিন চিকিৎসা নেওয়ার পর একদিন পূর্বে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে রেফার করে চিকিৎসকগণ। সেখানে লাইফসাপোর্ট অবস্থাতেই মাহিন ইন্তেকাল করেছেন আজ সকাল সাড়ে ৯টায়।

 

চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করেছে তার পরিবার এবং নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন সালাউদ্দিন আলীসহ অনেকেই।

 

হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব এই প্রতিবেদককে বলেন, প্রিয় ছাত্র মাহিন আর কখনও কলেজের ক্যাম্পাসে ফিরবে না-এই সত্যটা মেনে নেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন। তার মৃত্যু শোকে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও তার সহপাঠীরা শোকাক্রান্ত। এমন মৃত্যুতে আমরা আর চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। তাই, সংশ্লিষ্ট প্রশাসনকে সড়ক নিরাপত্তায় আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net