1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪'শ কর্মহীন হতদরিদ্র পরিবারে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি  আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ  ঢাকার মিরপুর “ল” কলেজে ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কুমিল্লা অঞ্চলে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ড. আখতার হামিদ খান— কৃষি মন্ত্রী

১৪’শ কর্মহীন হতদরিদ্র পরিবারে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৮৭ বার

মোঃইকবাল হোসেন, সাতকানিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত উদ্যোগে ৭ম দফায় সাতকানিয়া-লোহাগাড়ার ১৪’শ কর্মহীন হতদরিদ্রের পরিবারে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯মে ) দুপুর ১২টায় সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ তাঁর নিজ বাড়ীতে এলাকা ভিত্তিক হতদরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের হাতে এসব ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ শুরু হয়। ইফতার ও সেহেরী সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, তৈল, চিনি, সেমাই ও সাবান।

জানা যায়, পর্যায়ক্রমে সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলার বিভিন্ন গ্রামের ১৪’শ হতদরিদ্রের পরিবারে এসব ইফতার ও সেহেরী সামগ্রী পৌঁছে দেয়া হবে। সামাজিক দুরত্বের বিষয়টি বিবেচনা করে দলীয় নেতাকর্মীদের জনসমাগম এড়িয়ে কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই এসব ইফতার ও সেহেরী সামগ্রী স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে হতদরিদ্রের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।

এসব বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করছেন আমিনুল ইসলামের ব্যাক্তিগত সহকারী মিরান হোসেন মিজান ও স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো: সেলিম উদ্দিন ।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে তালিকা সংগ্রহ করে সাতকানিয়া-লোহাগাড়ার কর্মহীন ১৪’শ হতদরিদ্রের পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net