ঢাকা   ০৩:৩৯:৩০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময়

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত নেতৃবৃন্দের সঙ্গে কর্ণফুলী প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় কর্ণফুলী প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুর, সহসভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক যুগের কন্ঠস্বরের প্রতিনিধি সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক ও প্রবাসী টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। এ সময় দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দপ্তরবিষয়ক সম্পাদক মুহাম্মদ আমিনুর রশিদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কর্ণফুলী উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম, এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাংবাদিক ও সামাজিক সংগঠনের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি