ঢাকা   ০৩:৪০:০৭ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগমকে (২৩) নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক ভাই শাহীন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- আবুল হোসেন এর দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে নিহত শাবানা বেগম দেনমোহর বাবদ প্রাপ্ত ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা রেখেছিলেন। সম্প্রতি উক্ত পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন রাজমিস্ত্রি শাহীন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহীন মিয়া বোন শাবানাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই শাবানার মৃত্যু হয়।
​ঘটনার পর থেকে পলাতক থাকা আসামি শাহীনকে আইনের আওতায় আনতে নবীগঞ্জ থানা পুলিশ টানা অভিযান পরিচালনা করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে এক অভিযানে ঘাতক শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
​নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বোন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য গত (২৯ শে আগষ্ট) শনিবারে এই হত্যার ঘটনাটি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি