ঢাকা   ০৪:১৫:৫৮ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তাকে সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ থানায় যোগদানের পর থেকে ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান, মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেপ্তার এবং চোরাই সিএনজি উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় তিনি এ সম্মাননা পেয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “এই অর্জন আমার একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিক-নির্দেশনা এবং থানার প্রতিটি অফিসার-ফোর্সের আন্তরিক পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। এ পুরস্কার আমাকে জনগণের সেবায় আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, গত ৫ মে চট্টগ্রাম জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি ওয়াচ অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি চন্দনাইশ থানায় যোগদান করেন। যোগদানের পরপরই মে মাসে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন এবং সেপ্টেম্বর মাসে বিশেষ পুরস্কারে ভূষিত হলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি