ঢাকা   ১০:০৬:৪৭ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার বর্ডার এলাকায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধ কৃষককে হত্যার অভিযোগ মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য

নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার।

 

১৯ই সেপ্টেম্বর (শনিবার) পরিদর্শক জনাব বাপন সেন এর নেতৃত্বে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেবারহাট পূর্ব বাজারস্থ ফেনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পার্শ্বে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে বাঁধন পরিবহন নামীয় যাত্রীবাহী বাসের ভিতর অভিনব কায়দায় চুলার এসএস পাইপের ভিতর ইয়াবা পাচারকালে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ কক্সবাজারভিত্তিক মাদক পাচারকারী চক্রের মূল হোতা আমিন হোসেনকে (৩৮)গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আমিন হোসেন (৩৮), নোয়াখালীর সুধারাম থানার দাদপুর ইউনিয়নের বারাহিপুর দক্ষিণ দর্জি বাড়ির

মৃত আনোয়ার উল্যাহর ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব বাপন সেন, ডিএনসি, নোয়াখালী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারনির ক্রমিক নং- ১০ (গ) ধারায় সেনবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করছেন।

 

মাদক পাচাররোধে ডিএনসি নোয়াখালী, এসআরবি-১১ সিপিসি-৩ নোয়াখালী ও এসআরবি-৭ সিপিসি-১, ফেনী এর কার্যক্রম অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি