1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বেচ্ছাশ্রমে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে আমরা স্বপ্নবাজ সংঘ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

স্বেচ্ছাশ্রমে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে আমরা স্বপ্নবাজ সংঘ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩২১ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরার শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত দোরননগর গ্রাম। এ গ্রামের মধ্যপাড়া এলাকাটি গড়াই নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে এলাকার স্হানীয় যুবকদের নিয়ে গঠিত আমারা স্বপ্নবাজ সংঘ।

বিশ্বব্যাপী ভয়ানক মহামারি করোনা ভাইরাসের কারণে যখন সব কিছুই স্থবির! তদ্রুপ ঐ গ্রামের যুবক সম্প্রদায় ও করোনার ভয়ে ঘরে উঠে বেকার হয়ে পড়েছিলো । এমতবস্হায় তারা ঘরে বসে না থেকে নিজেদের এলাকাকে নদী ভাঙ্গন থেকে বাঁচানোর জন্য অন্তত ১০০ জন যুবক সামাজিক দূরত্ব বজায় রেখে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছে। তাদের এই ভাল কাজের সার্বক্ষনিক তদারকি করছেন এলাকার মুরব্বিরা।

গতকাল সরেজমিনে গিয়ে তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবাদিক আইয়ুব হোসেন খান তাদেরকে ১০০০ টাকা সহযোগিতা করেছেন।

এলাকাবাসী জানান -আমাদের হিন্দু অধ্যুষিত এ গরিব গ্রামটির দিকে কারোরই তেমন কোনো নজর নেই। প্রতিবছর পদ্মা নদীর শাখা গড়াই নদীর ভয়াবহ ভাঙনে অনেক মানুষেরই ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে । তারা অন্যত্র চলে গেছে। বর্তমানে শতাধিক পরিবার নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে।

গত বছর মাগুরা পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ঐ এলাকার কিছু অংশে জিও ব্যাগ ফেলে ভাঙ্গনরোধের চেষ্টা করা হলেও অধিকাংশ এলাকা রয়েছে ঝুঁকিতে। যার প্রেক্ষিতে এলাকার যুব সমাজ বিভিন্ন এলাকা থেকে বাঁশ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছে। এর আগেও তারা অন্যের জমিতে কাজ করে সেই অর্থ দিয়ে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এলাকাবাসী বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net