ঢাকা   ০৪:৪৫:৫০ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত

স্বপ্নের গ্রাম

মকবুল হোসেন মজুমদা
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

এমন একটি ভোরের জন্য জেগে আছি আজও,

যে ভোর এলে ঘুচে যাবে আঁধার জমা কাজল;

প্রতিটি ঘরে ভালোবাসার জোনাকি জ্বলে,

মানুষ আবার মানুষ হবে ধানের সবুজ দলে।

খুনের রক্ত মুছে যাবে শিউলিঝরা ঘাসে,

ভাইয়ের বুকে ভাই ফিরবে আপন ভালোবাসে; চাঁদাবাজির কালো ছায়া হারাবে দিগন্তে,

ন্যায়ের পাখি ডানা মেলবে বাংলার প্রান্তরে।

ধনী-দরিদ্র একই নদীর জলের কাছে ঋণী,

একই মাটির বুকে মোরা, একই আকাশচিনি; কৃষকেরই ঘামে ভেজা সোনার ফসলখানি

ক্ষুধার্তের মুখে হাসি হয়ে বাজাবে প্রাণের বাণী।

শিশুর চোখে সত্য থাকুক, জ্ঞানের দীপ জ্বালো,

সৎ নেতৃত্ব পথ দেখাক, মুছে যাক সব কালো;

জাতের বেড়া, ধর্মের দেয়াল ভাঙুক মানবতায়,

প্রেমের নদী বয়ে চলুক সকল হৃদয়-গাঁয়।

প্রতিটি গ্রাম হোক মানুষের, সেবার পবিত্র ঘর,

হিংসা যেথায় হার মানে, মমতা হয় নির্ভর;

পরের দুঃখ নিজের করে কাঁদুক সবার প্রাণ,

এক মুঠো ভাত ভাগ করে নিক বাংলার সন্তান।

এই মাটিতে নতুন দিনের স্বপ্ন বুনুক জন,

সত্য-ন্যায়ের আলোয় জাগুক প্রতিটি বিবেক-মন; বাংলার মাঠে, নদীর তীরে, ধানের শীষের দোলে— মানুষ যেন মানুষকে পায় আপন হৃদয়তলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি