ঢাকা   ০৯:১৮:৫৬ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেসার্স আশিক ট্রেডার্স নামক বিএডিসি সার ও কীটনাশক ডিলার প্রতিষ্ঠান নকল কীটনাশক বিক্রি, সারের দাম বেশি নেয়া, ভাউচার ছাড়া পণ্য ক্রয় বিক্রয় করার অপরাধে ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ গোপন তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃক শালিখা উপজেলার সিংড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন। তথ্যসূত্রে, এ সময় সিংড়া বাজারে মেসার্স আশিক ট্রেডার্স নামক বিএডিসি সার ও কীটনাশক ডিলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল নকল কীটনাশক বিক্রয় করার। অভিযানে গিয়ে পুর্বে সতর্ক করা স্বত্তেও কৃষকের সাথে প্রতারণা করে নকল কীটনাশক বিক্রয়ের প্রমাণিত হয় ও হাতেনাতে ধরা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে সিনজেনটার প্রচুর নকল কীটনাশক জব্দ করা হয়।

এছাড়া বিভিন্ন সার সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয় করছিলেন। এসময় সরকার নির্ধারিত মূল্যের বিভিন্ন সার বস্তা প্রতি ৩০০-৪০০ টাকা বেশি দামে বিক্রয়ের প্রমান পাওয়া যায়। পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় কৃষকের সাথে প্রতারণা করে নকল কীটনাশক বিক্রয়, সারের দাম বেশি নেয়া, ভাউচার ছাড়া পণ্য ক্রয় বিক্রয় করা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব আশিক লস্করকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে পূনরায় সতর্ক করা হয়। আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো. আলমগীর হোসেন, কৃষি বিপণন অফিস, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, মেসার্স আশিক ট্রেডার্স নামক বিএডিসি সার ও কীটনাশক ডিলার প্রতিষ্ঠান নকল কীটনাশক বিক্রি, সারের দাম বেশি নেয়া, ভাউচার ছাড়া পণ্য ক্রয় বিক্রয় করা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি