1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় সিপিবির অবস্থান কর্মসূচী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

গাইবান্ধায় সিপিবির অবস্থান কর্মসূচী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৮৫ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
সরকার নির্ধারিত রেট ১০৪০ টাকায় ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় ,অস্থায়ী ওএমএস কার্ড বাতিল করে স্থায়ী রেশন কার্ডে রূপান্তর ও খাদ্য নিয়ন্ত্রক অফিসে সিন্ডিকেট বন্ধের দাবিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে গতকাল রোববার অবস্থান কর্মসূচী পালন করা হয়। শারীরিক দুরত্ব বজায় রাখতে ছাতা ব্যবহার করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান চলাকালে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, সিপিবির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, সরকার নির্ধারিত রেট ১০৪০ টাকা। এই রেটে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের দাবি জানান। তারা বলেন, সরকারের নির্ধারিত রেটে ধান বিক্রি করতে না পারলে কৃষকের উৎপাদন ব্যয় উঠবে না। ফলে করোনার এই দুঃসময়ে কৃষকরা জীবন বাজি রেখে ধানের যে উৎপাদন করলো তার সুফল থেকে আবারও তারা বঞ্চিত হবে। বক্তারা আরও বলেন,অস্থায়ী ওএমএস কার্ড বাতিল করে স্থায়ী রেশন কার্ডে রূপান্তর করে কৃষকসহ নিম্ম আয়ের সকল মানুষের মধ্যে বিতরণ করতে হবে।
বক্তারা দীর্ঘ মেয়াদী এই করোনা রোধে জেলায় জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থাকরণ, করোনা প্রতিরোধে সংশি¬ষ্ট ডাক্তার, নার্স, আয়া, পরিচ্ছন্নকর্মী ,সেনাবাহিনী,পুলিশ গণমাধ্যমকর্মীসহ সংশি¬ষ্ট সকলকে পর্যাপ্ত পিপিইসহ সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net