ঢাকা   ১০:০২:৪৭ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম-১৪ আসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদের নেতৃত্বে আয়োজন করা হয়। গতকাল ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদের উদ্যোগে ও নির্দেশনায় চন্দনাইশ ও সাতকানিয়ার বিভিন্ন এলাকায় আলোচনা সভা, র‌্যালি ও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়। চন্দনাইশের গাছবাড়িয়া মাজার পয়েন্ট এলাকা থেকে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদের নেতৃত্বে র‌্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়ক পদক্ষিণ করে খাঁনহাট চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপি নেতা যথাক্রমে আবদুল মাবুদ মাবু, এড. আমিনুল হক চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, মাস্টার ফরিদুল আলম, এড. শফিউল হক চৌধুরী সেলিম, শামসুল ইসলাম মেম্বার, শামসুল আলম, কমিশনার নুরুল ইসলাম চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, নওশা মিয়া, সিরাজুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব নুর মোহাম্মদ, প্রকৌশলী আমিনুল ইসলাম। জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, উপজেলা যুবদল নেতা যথাক্রমে তরিকুল ইসলাম টুটুল, ওরশেদুল আলম চৌধুরী মিন্টু, মেজবাহ উদ্দিন, আজম খান, ইখতেকার উদ্দিন সুমন, ইফতেখার উদ্দিন রাজিব, নেসার উদ্দিন, শহিদ উল্লাহ, আবদুস সবুর, রবিউল হোসেন ছোটন, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন, সালাহ উদ্দিন সুমন, সালাহ উদ্দিন কাদের, অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, ছাত্রদল নেতা মহিউদ্দিন সাগর, মো. ইসমাইল উদ্দিন, আবু তাহেরসহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে চন্দনাইশ ও সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি