1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ত্রাণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

লালমনিরহাটে ত্রাণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৯২ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে :
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ত্রাণের দাবীতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কর্মহীন মোটর শ্রমিকরা।
রোববার ১০ মে)দ সকালে লালমনিরহাট বুড়িমারী জাতীয় মহাসড়কে কালীগঞ্জ উপজেলা সদরের রওশন ফিলিং স্টেশন এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।
বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকরা জানান, প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকারী গণপরিবহন বন্ধ ঘোষনা করায় দীর্ঘ দিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন শ্রমিকরা। কর্মহীন শ্রমিকদের সঞ্চিত অর্থ শেষ হওয়ায় তারা ত্রাণের জন্য গত এক মাস আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তাদের শ্রমিকদের তালিকা দিয়ে ত্রাণ দাবি করেন। সেই গত এক মাস ধরে আজ কাল বলে বিলম্ব করছে প্রশাসন। ফলে অনাহারে অর্ধহারে থাকা শ্রমিকরা সম্মিলিত ভাবে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যয়ে প্রচন্ড এ রোদে মহাসড়কে শুয়ে পড়েন শ্রমিকরা। এ সময় উভয় পাশে ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।
মোটর শ্রমিক ইউনিয়নের কালীগঞ্জ উপজেলা শাখার সম্পাদক দেলোয়ার হোসেন মুকুল বলেন, দেড় দুই মাস ধরে ঘরে বসে বসে সঞ্চিত আর ঋন করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ইউএনও ত্রাণ দিতে চেয়ে শ্রমিকদের তালিকা নিয়েছেন। কিন্তু সেই তালিকা নেয়ার একমাস অতিবাহিত হলেও ত্রাণের কোন খবর নেই। পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরার চেয়ে আমাদের কাজের জায়গা খুলে দেন। নয় তো ত্রাণ দেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, শ্রমিকদের তালিকা নিয়ে ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। সেখানে যাচাই বাছাই করে ত্রাণ দেয়ার কথা। ত্রাণ আমার দেয়ার সুযোগ নেই, ইউনিয়ন পরিষদই ত্রাণ বিতরন করবেন। ত্রাণের দাবিতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net