ঢাকা   ০৩:০৯:২৩ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফেনীর দাগনভূঞায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌর শহরের এফটিসি মার্কেটের সামনে ও আশপাশের একাধিক স্থানে এ সংঘর্ষ হয়।

পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন, ইমাম হোসেন মিল্টন (৩৮), কাজী মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫), সোহেল রানা জুয়েল (৪০), মো. ইউছুফ (৩৬), মো. মোস্তফা হাসান (৩২), আল মাহমুদ হাসান (৩২), ইসমাইল হোসেন ছুট্টু মিয়া (৪৫), মো. ইব্রাহিম, মোজাম্মেল হক মাসুদ (৩৯), জাহেদুল ইসলাম (২১), কামরুল হাসান (২২), রিয়াদ (২১), আরিফুল ইসলাম (২৭), এমদাদুল হক শামীম (১৮) ও মো. তোফায়েল (৩০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদ নিজের ফেসবুক আইডিতে দুই দিন আগে একটি পোস্ট দেন। সেখানে তিনি কারও নাম উল্লেখ না করলেও পোস্টে দেওয়া বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এফটিসি মার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।

এর আগে এক ফেসবুক পোস্টে মোজাম্মেল হক মাসুদ লেখেন, ‘হেতে নিজে করে রাজমিস্ত্রী, আবার মাঝে মাঝে গাছ কেটে ও সংসার চালায়। এইটা ভালো কাজ, ছেলে কাজ-কাম করে খায়। কিন্তু হেতের একটা অফিস আছে, আবার ওই অফিসে এসিও আছে, এইটা মানতে কষ্ট লাগে আমার। তাহলে বাজারে চা দোকানে গিয়ে ২০০, ৩০০ করে টাকা তুলে ওই টাকা কই যায়? কোন বেডাগা গাছ কেটে তার অফিসে এসি লাগায় আপনারা বলবেন? হেতের লগে একজন চালায় সিএনজি, তার এখন প্রাইভেটকারও আছে, একজন মাছের আড়তে কাজ-কাম করতো, তার এখন হুন্ডাও আছে, আরেকজন মানুষের বাড়িতে যাই নারিকেল, সুপারি, হাঁস-মোরগ চুরি করতো, তারও এখন হুন্ডা আছে। হেতে আকবর সাহেবের কাছে কতবার মাফ চাইছে আমার সামনে তা আমি আর ডিপলু ভাই জানি। বাকি কথা অন্য সময় বলব।’

দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীব বলেন, জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদ দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও নাম উল্লেখ না করে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে আমি, মিল্টন, মাসুদ ও জাবেদসহ কয়েকজন এফটিসি মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে কথা বলছিলাম। এ সময় পলাশের নেতৃত্বে একদল লোক মাসুদের ওপর চড়াও হয়। পরে মিল্টনসহ অন্যরা প্রতিবাদ করলে আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে মিল্টনের চোখে গুরুতর আঘাত লাগে।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে আমার অনুপস্থিতিতে নেতাকর্মী ও আমার কার্যালয়ে হামলার পরিকল্পনা করে রাস্তায় হেলমেট বাহিনী নামানো হয়েছিল। বুধবারের হামলাও সেই ঘটনার ধারাবাহিকতা। খবর পেয়ে প্রতিপক্ষের আহত ব্যক্তিদেরও হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় যুবদল নেতা কাজী মোস্তাফিজুর রহমান পলাশসহ আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি