ঢাকা   ০৩:৪৬:৪৫ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্রণী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এস আই টিটু চন্দ্র দাস।

কর্মশালায় সভাপতিত্ব করেন, অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, মোহাম্মদ শাহজালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া।

সেশন পরিচালনা করেন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের উপপরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ এবং সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. জাকের হোসেন।

কর্মশালায় জালনোট শনাক্তকরণ, জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি