1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ বাজারে শপিং মল সোমবার থেকে বন্ধ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

ঈদগাঁহ বাজারে শপিং মল সোমবার থেকে বন্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৬৯ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার :
কক্সবাজারের বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁহ বাজারের সকল ধরনের শপিং মল সোমবার ১১ মে থেকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ঈদগাঁহ বাজার পরিচালনা কমিটি।

রবিবার ১০ মে বিকালে বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে জরুরি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নেতৃবৃন্দরা।

জানা যায়, সারাদেশে মহামারী করোনার ভয়াবহতা প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষ গৃহবন্দী হয়ে পড়ছে। সরকার সারাদেশে লক ডাউন ঘোষণা করছে।
তেমনি ভাবে কক্সবাজারের ঈদগাঁহ বাজারেও লক ডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বিগত ২ মাস যাবত ঢিলেঢালা ভাবে চলছিল লক ডাউন। ইত্যবসরে সামনে ঈদকে কেন্দ্র করে ঈদগাঁহ বাজারে শপিং মল গুলোতে শপিং করতে আসছিল জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।ফলে করোন সংক্রমণের আশঙ্কা থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদগাঁহ বাজারের শপিং মল গুলো বন্ধের দাবি উঠে।

এরই মধ্যে বাজার পরিচালনা কমিটির নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জরুরি মিটিং ডাকে।
উক্ত মিটিং এ মুদির দোকান সকাল ৬ থেকে দুপুর ২টা, মাছ কাঁচা বাজার ৬ টা থেকে সন্ধ্যা খোলার রাখার সিদ্ধান্ত হয়।ঈদগাঁহ বাজার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু শপিং মল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net