ঢাকা   ০৭:৪৮:১১ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি করা হবে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুবসমাজকে দক্ষ, যোগ্য ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুর এলাকায় মো. আবুল কালাম হাই স্কুল অ্যান্ড কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নতুন প্রজন্মকে সুস্থ ও আসক্তিমুক্ত রাখার প্রত্যাশা জানিয়ে আমিনুল হক বলেন, ‘আমরা আগামী বাংলাদেশে আমাদের সন্তানদের সুস্থ হিসেবে দেখতে চাই। খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত খেলার মাঠে নিয়ে আসার চেষ্টা চলছে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হবে এবং একটি আসক্তিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।’

বক্তব্যে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতিচারণা করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে মামলা-হামলা, রিমান্ডে নির্যাতন ও গুলিবিদ্ধ হওয়ার ক্ষত নিয়েই তাঁরা কাজ করে যাচ্ছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং বিরোধী দলসহ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। পুলিশ প্রশাসন, মন্ত্রিপরিষদ ও সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ। যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির দিবা স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ তাদের আর কখনো স্থান দেবে না।’অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম। কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, মনোহরগঞ্জ ইউএনও রিপাত জাহান, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লায়লী, মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের উদবাতুল বারী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি ওয়াসিম।এ ছাড়া লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সভাপতি মোজির আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাতাবুর রহমান মানিক, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও মেধাবৃত্তি বিতরণ করা হয়।

পরে বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আয়োজনে লাকসাম স্টেডিয়ামে লাকসাম উপজেলা প্যানেল বনাম মনোহরগঞ্জ উপজেলা প্যানেলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রচুর দর্শকের উপস্থিতিতে ম্যাচটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ও নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতেই এই আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি