1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৮২ বার

স্টাফ রিপোর্টার ঃ গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিত ও আলোচনা সভা ১০ই মে রবিবার সকাল ১১ টায় কাশিমপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত ক্লাবের সকল সদস্য কে শুভেচ্ছা জানিয়ে ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ আমজাদ হোসেন নির্বাচিত কমিটিকে সকলের সাথে পরিচয় পর্ব শেষ করেন।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি জনাব হুমায়ুন কবির তালুকদার, সাধারণ সম্পাদক জনাব মোঃ হাছান সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী সীমান্ত, কার্যকরী কমিটির সদস্য আলমগীর হোসেন নিরব, সহ কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কাশিমপুর প্রেসক্লাব একটি সাধারণ মানুষের নিকট গ্রহণ যোগ্য ও সাধারণ মানুষের আস্থা ভাজন একটি প্রেশক্লাব। এই প্রেসক্লাবের সুনাম নষ্ট করার জন্য কিছু পরাজিত সাংবাদিক অত্র প্রেসক্লাবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

কাশিমপুর প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক কে অনুরোধ করেন এবং তাদেরকে আজীবনের জন্য কাশিমপুর প্রেসক্লাব থেকে বহিষ্কার করার জন্য সভাপতির নিকট সকল সদস্য অনুরোধ করেন।

সভাপতি সকলের আলোচনার উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সকলকে আশ্বাস প্রদান করেন।

কাশিমপুর প্রেসক্লাবের সুনাম ধরে রাখার জন্য যেখানে যা কিছু করা দরকার তার সবটুকু করবেন বলে সকলকে আশ্বাস দেন।

এ বিষয়ে কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আলমগীর হোসেন নিরব এবং সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার, সভাপতি ও সাধারণ সম্পাদক কে প্রয়োজনীয় সকল সহযোগিতা করার আশ্বাস দেন।

আগামী ১৭ ই মে কাশিমপুর প্রেসক্লাবের পক্ষ থেকে একটি ইফতার পার্টি করার ঘোষণা দেন।

সভাপতি সকলকে উক্ত ইফতার পার্টিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net