ঢাকা   ০৪:২২:৫৩ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

কর্ণফুলী (চট্টগ্রাম)প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের কর্ণফুলীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কর্ণফুলী প্রেসক্লাব। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট, নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য নুরুল আমিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিন জাহাঙ্গীর, বিএনপি নেতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ইব্রাহিম, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম, সিনিয়র সহসভাপতি খালেদ মনসুর, সহসভাপতি বদরুল হক, আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক এবং আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির শাহ সুমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্ণফুলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. হারুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক মো. জাবেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য নুসরাত জাহান ও গিয়াস উদ্দিন। এ ছাড়া বিডি ক্লিন, মানবতার শেষ আশ্রম, আলোকিত নারী কল্যাণ সংগঠন ও দুরন্ত দুর্বারসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি