ঢাকা   ০২:১৩:২২ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বর মাসব্যাপী ঐক্যবদ্ধভাবে নৈরাজ্যকারীদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। চন্দনাইশ ও দক্ষিণ চট্টগ্রামে সক্রিয় কোনো আ.লীগের লোক নেই। কিছু লোক রাতের আঁধারে পরিকল্পিতভাবে শহর থেকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। বিগত ১৬ বছর যারা প্রশাসনে ছিল তারাই এখন সরকারি দায়িত্ব পালন করছেন। ফ্যাসিস্টদের বিভিন্নভাবে কিছু লোক সহযোগিতা করছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা এই সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছেন আগামীতে তাদের দলীয়ভাবে মূল্যায়ন করা হবে। ২/৪ দুর্নীতিবাজ এই বিশৃঙ্খলাকারীদের সাথে রয়েছে তারা একটি কেন্দ্রের লোক তাদেরকে চন্দনাইশে স্থান দেওয়া হবে না। নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। গতকাল ২৮ নভেম্বর সন্ধ্যায় আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংসদ সদস্যের বদুরপাড়াস্থ আঙ্গীনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিএনপি নেতা যথাক্রমে এম.এ হাশেম রাজু, আবদুল মাবুদ মাবু, সিরাজুল ইসলাম, এড. আমিনুল হক চৌধুরী, এড. শফিউল হক চৌধুরী সেলিম, বাহাউদ্দিন চৌধুরী, এড. অঞ্জন প্রসাদ, আরিফুল ইসলাম মারুফ, মোরশেদুল আলম, কাউন্সিলর নুরুল কবির, প্রকৌশলী মুজিবুর রহমান, নাসির উদ্দিন সিকদার, জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, উপজেলা যুবদল নেতা তরিকুল ইসলাম টুটুল, আজম খাঁন, ইখতিয়ার উদ্দিন সুমন, নেছার উদ্দিন, সিরাজুল ইসলাম প্রমূখ। পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার সড়কগুলো পদক্ষিণ করে আ.লীগের অগ্নিসন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষনা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি