ঢাকা   ১০:১১:২৪ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি

খলিল উদ্দিন ফরিদ , ভোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিএনপির যেসব নেতাকর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং দেশে অরাজকতা সৃষ্টির কর্মকাণ্ডে সহযোগিতা করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

 

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৃণমূলের সাংগঠনিক ভিত সুদৃঢ় করা এবং দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

 

বক্তব্যে হাফিজ ইব্রাহিম দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলীয় আদর্শের পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

 

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার আলম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক কাজী মো. শহিদুল হক নাসিম, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মো. আযম এবং বড়মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আল এমরান খোকন।

 

মতবিনিময় সভায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি