1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান কিন্তু তাবলীগের কাছে খন্ডিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান কিন্তু তাবলীগের কাছে খন্ডিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫০২ বার

শাহাদাত হোসেন খান:
আমি সব সময় সব বিষয় নিয়ে ভাবি না। তবে কখনো কোনো বিষয় মাথায় ঢুকলে বের হয় না। তাবলীগ জামায়াতকে নিয়ে কখনো ভাবতাম না। তবে যতই তাদের নিয়ে ভাবছি ততই অবাক হচ্ছি। আমি এ পর্যন্ত দেখিনি যে, তাবলীগ জামায়াত ইহলৌকিক কোনো সমস্যা নিয়ে আলোচনা করেছে। জাগতিক বিষয়ে তাদের কোনো উদ্বেগ আছে। তারা শুধু পরকালের কথা বলে। হ্যাঁ, অবশ্যই আমরা পরকালে মুক্তি চাই। জান্নাত চাই। কিন্তু ইহজীবনকে বাদ দিয়ে নয়। বিশ্বনবী (সা.) হলেন আমাদের জীবনের আদর্শ। তিনি আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন বিধান রেখে গেছেন। তিনি কখনো ইসলামের একটি অংশ পালন এবং বাকি অংশ বাদ দিতে বলেননি। ইসলামকে খন্ডিতভাবে পালনের বিরুদ্ধে কোরআনে স্পষ্ট সতর্কবার্তা দেয়া হয়েছে। কিন্তু আমাদের জীবদ্দশায় দেখছি তাবলীগ জামায়াত ইসলামকে খন্ডিত করে ফেলেছে। আমি স্বীকার করি যে, তাবলীগ অত্যন্ত জনপ্রিয় এবং অজ্ঞ মুসলমানদের কাছে তাদের প্রয়োজন অনস্বীকার্য। কিন্তু জনপ্রিয় হলে নির্ভুল হবে তাতো নয়। আল্লাহর রসূল (সা.) আমাদের কাছে মানদন্ড রেখে গেছেন। স্পষ্ট ধরা পড়ে যে, তাবলীগ আল্লাহর রসূলের (সা.) মানদন্ড থেকে দূরে সরে গেছে। তারা তাদের সুবিধামতো ইসলামকে ব্রাকেট বন্দি করে ফেলেছে। তাদের ভ্রান্ত তৎপরতায় ইসলাম আজ মসজিদের চার দেয়ালে আবদ্ধ। বাইরের জীবনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমি দীর্ঘদিন থেকে শুনে আসছি যে, ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে তাবলীগ জামায়াতের সৃষ্টি। আমি কখনো বিশ্বাস করতাম না। ভাবতাম, এটা তাদের প্রতি অপবাদ। কিন্তু ভোলার চর বোরহানুদ্দিনে বিশ্বনবীকে (সা.) কটাক্ষ এবং বাবরি মসজিদের বিরুদ্ধে ভারতীয় সুপ্রিম কোর্টের অন্যায় রায়ে মুখ না খোলায় আমি বিশ্বাস করছি যে, যা শুনেছি তা মিথ্যা নয়। কোনো মুসলিম রক্ত কি এমন জঘন্য অন্যায়ে চুপ থাকতে পারে? কিন্তু আমরা তাও দেখছি। ফেসবুকে এ নিয়ে লেখালোখি করায় তাবলীগ সমর্থক কয়েকজন আমাকে যে ভাষায় গালি দিয়েছে তা উল্লেখ করার মতো নয়। তারা শুধু প্রমাণ চায়। আর কি প্রমাণ দেবো? তারা প্রমাণ দিক যে, তাবলীগ নেকী হাসিল করার তাগিদ দেয়া ছাড়া শত সমস্যায় জর্জরিত মুসলমানদের আর কোনো উপকারে আসে কিনা।
লেখক : বিশিষ্ট কলামিস্ট

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net