ঢাকা   ০১:১৪:৪৯ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

চৌদ্দগ্রামে সেভ দ্য ফিউচারের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী ও বিত্তবানদের সম্মিলিত অর্থায়নে উপজেলার শুভপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০টি অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে ইউনিয়নের নোয়াপাড়ায় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব মৌলভী মমতাজ উদ্দীন মাস্টার। সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে সুবিধাভোগীদের হাতে বাড়ি বাড়ি গিয়ে ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের চৌদ্দগ্রাম উপজেলা শাখর সভাপতি সাংবাদিক হাসান মুহাম্মাদ জহির, সেক্রেটারী বেলাল হোসাইন, অবঃ সেনা সদস্য কবিরুল হাসান, ফাউন্ডেশনের সদস্য প্রভাষক মাসুদুর রহমান, বাবুল, হায়াতুন্নবী, নজরুল ও জামাল হোসেন প্রমুখ। একই দিন ফাউন্ডেশনের উদ্যোগে শুভপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের লকডাউনে থাকা করোনা আক্রান্ত নুরুল আলম নবীর বাড়ির ৩টি পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি