1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে একুশে ফাউন্ডেশনের ২য় প্রজেক্টে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

বাঁশখালীতে একুশে ফাউন্ডেশনের ২য় প্রজেক্টে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৭৮ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
করোনায় কর্মহীন, ঘরবন্ধী, হতদরিদ্র পরিবারের মাঝে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “একুশে ফাউন্ডেশন” বাঁশখালী পৌরসভা ইউনিটের উদ্যোগে ২য় প্রজেক্টে গত ১০মে পৌরনগরীর দক্ষিণ জলদী দোসারি পাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

একুশে ফাউন্ডেশন পরিবারের উদ্যোগে মহামারী করোনা আতঙ্কে আতঙ্কিত না হয়ে সচেতনতা তৈরি, খাদ্য সামগ্রী বিতরণ, সেহরি ও ইফতার ইভেন্ট বিতরণ, অনলাইনে অর্থসহায়তা সেবা, গ্রামের কৃষক বাবাদের সহানুভূতি দেখাতে সেচ্চায় শ্রমদান কর্মসূচি এবং বিশ্ব শান্তি কামনায় খতমে কুরআন আয়োজন সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলছে।

একুশে ফাউন্ডেশন রক্তদানের পাশাপাশি শ্রমদান কর্মসূচি, আলোকিত সমাজ বিনির্মানে প্রতিনিয়ত কাজ করে চলছে। সামনেও অসহায় মানুষের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

একুশে ফাউন্ডেশন পৌরসভা ইউনিট সেচ্চাসেবক -মোরশেদ হাসান বলেন, একুশে ফাউন্ডেশন একটি সেচ্চাসেবী মানবিক সংগঠন, মানবতা যেখানে বিপন্ন, হতদরিদ্র পরিবারের সহানুভূতি দেখাতে সামাজিক সংগঠনের মাধ্যমে পাশে থাকছি। সামনেও মানবতার টানে সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিল বলেন – আমাদের একুশে ফাউন্ডেশন একটা মানবিক প্লাটফরম। মুমূর্ষু রোগীদের সেচ্চায় রক্তদান এবং রক্ত সংগ্রহ করে দেয়ার পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকি। এবং এটি মানবিক বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে বলেও বিশ্বাস করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net