1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শিখর ভাইয়ের সমর্থক গোষ্ঠী নামে ভূয়া ফেসবুক আইডি'র নামে থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম 

মাগুরায় শিখর ভাইয়ের সমর্থক গোষ্ঠী নামে ভূয়া ফেসবুক আইডি’র নামে থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩২৮ বার

মোঃ সাইফুল্লাহ/ মাগুরার শ্রীপুরে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ১২মে সোমবার সন্ধ্যায় শ্রীপুর থানায় জিডি করেছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত (শ্রীপুর থানার জিডি নম্বর-৪০৭।)

জিডিতে হুমাউনুর রশিদ মুহিত উল্লেখ করেছেন, বৈশ্বিক করোনা মহামারিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সারা দেশের মত নাকোল ইউনিয়নসহ শ্রীপুর উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে গরীব, দুস্থ, অসহায় ও মেহনতি মানুষের বিভিন্ন ধরনের ত্রাণ ও অন্যান্য সহায়তা করে আসছেন। একটি কুচক্রি মহল তার এসব কাজে ঈর্ষান্বিত হয়ে ‘শিখর ভায়ের সমর্থকগোষ্ঠি’ নামে একটি ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে তার সুনাম নষ্ট করছে। এতে তার এবং তার সরকারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি শ্রীপুর থানার অফিসার ইনচার্জের কাছে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত ‘শিখর ভায়ের সমর্থকগোষ্ঠী’ নামের একটি ভূয়া আইডির বিভিন্ন অপপ্রচারের প্রতিকার চেয়ে একটি জিডি করেছেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এর সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net