1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

রাজশাহীতে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৬১ বার

মঈন উদ্দীন: বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় রাজশাহীতে সাধারণ মানুষের জ্বর-সর্দি ও কাশিসহ নানা রোগের চিকিৎসা সেবা, ফ্রি ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে সেনাবাহিনীর মেডিকেল টিম। মঙ্গলবার রাজশাহী নগরের পাঠানপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে এলাকার লোকজন গিয়ে চিকিৎসা সেবা নেন।
চিকিৎসা কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা জানিয়েছেন, বগুড়া ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে রাজশাহীতে সপ্তাহে একদিন সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করে জ্বর-সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। এ ছাড়াও যারা জটিল রোগে আক্রান্ত তারা কোথায় কিভাবে চিকিৎসা নিতে পারবেন সে ব্যাপারে পরামর্শ দেয়া হয়। এছাড়াও চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের করোনাভাইরাস নিয়ে সচেতন করাসহ হাত ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তারা জানান, কোভিড-১৯ সংক্রমণ হয়েছে কিনা, তা প্রাথমিকভাবে পরীক্ষা করছে সেনাবাহিনীর প্রশিক্ষিত মেডিকেল টিম। সামাজিক দূরত্ব নিশ্চিত রেখে প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করছেন। এরপর বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন সাধারণ মানুষকে।
এদিকে, সেনাবাহিনীর চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। তারা জানান, খবর পাওয়ার পর সেনাবাহিনীর মেডিকেল কেন্দ্রে তারা আসেন। জ্বর-সর্দি-কাশি থাকার কথা তাদেরকে বললে, তারা ভালভাবে দেখে চিকিৎসা দিয়েছে। সেই সাথে ওষুধও দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net