1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে মানছে না স্বাস্থ্যবিধি, বুধবার থেকে দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

কিশোরগঞ্জে মানছে না স্বাস্থ্যবিধি, বুধবার থেকে দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩১৩ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে হাজার হাজার মানুষ ভিড় করছেন বিভিন্ন মার্কেটে। এতে জেলায় আবারও করোনা পরিস্থিতির অবণতির আশঙ্কা দেখা দিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

এমতাবস্থায় ১৩ মে বুধবার থেকে ৩০ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া জেলার সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সোমবার চেম্বারের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ দিকে চেম্বারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহযোগিতা চেয়েছেন শহরের সবচেয়ে বড় মার্কেট বড় বাজার ব্যাবসায়ী সমিতির নেতারা।

কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল জানান, সরকার বেশ কিছু শর্ত দিয়ে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছিল। গত ১০ মে থেকে শর্তসাপেক্ষে দোকান খোলার অনুমতি দিলেও কিশোরগঞ্জে আগের দিনই অনেক দোকান খোলা হয়। আর ১০ মে থেকে শহরের বিভন্ন বিপণী বিতান ও মার্কেটগুলোতে মানুষের ঢল নামে। সামাজিত দূরত্ব বজায় রাখা তো দূরের কথা ক্রেতারা মাস্ক পড়তেও রাজি না।

এমন পরিস্থিতিতে করোনা ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মানুষের জীবন হুমকিতে পড়েছে। তাই মানুষকে নিরাপদ রাখতে আগামীকাল ১৩ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত জেলার সকল দোকার পাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দিলু জানান, শর্তসাপেক্ষে গত ১০ মে থেকে সীমিত পরিসরে দোকানপাট খোলার সরকারি নির্দেশনা থাকলেও কিশোরগঞ্জে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো বিকল্প নেই। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net