1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় দুলাভাইর হাতে শ্যালক খুন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি

শরণখোলায় দুলাভাইর হাতে শ্যালক খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩১৪ বার

নইন আবু নাঈমঃ বাগেরহাটের শরণখোলায় দুলাভাই ও ভাগ্নে হাতে খুন হয়েছে সবুর শিকদার (৪৫) নামের এক দিনমজুর। টাকা পাওয়ার অজুহাতে আলতাফ শেখ (৫০) ও তার ছেলে প্রিন্স শেখ (২৬) পিটিয়ে হত্যা করে সবুরকে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার ধানসগর ইউনিয়নের ধানসাগর গ্রামের এ হত্যাকান্ড ঘটে। সন্ধ্যা ৬টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের এএসপি মো. রিয়াজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শ করেছেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেনসহ এলাকার একাধিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৮টার দিকে পারিবারিক কলহে সবুর তার স্ত্রীকে মারধর করে। এসময় দুলাভাই আলতাফ ফেরাতে গিয়ে সবুরের হাতে মার খায়। এতে ক্ষীপ্ত হয়ে এদিন বিকেল তিনটার দিকে মোরেলগঞ্জের ব্যবসায়ী ছেলে প্রিন্সকে খবর দিয়ে এনে টাকা পাওয়ার অজুহাত তুলে বাপ-বেটা মিলে সবুরকে পিটিয়ে ও এলোপাতাড়ি লাথি-ঘুষি মেরে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই সবুর মারা যায়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লা আল সাইদ জানান, খব্র শুনে মোরেলগঞ্জ সার্কেলের এ.এস.পি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net