ঢাকা   ০৯:৩১:৪১ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

হতদরিদ্রদের তালিকায় যেন বিত্তবানদের জায়গা না হয় : হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৮৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্থ সকল দরিদ্র পরিবার সহায়তা পাবে উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ দরিদ্র পরিবারের মধ্যে এককালীন ২৫০০ হাজার টাকা করে প্রায় ১২’শ ৫০ কেটি টাকা বিতরন করেন।

মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে এই টাকা সরাসরি দরিদ্র মানুষের মোবাইলে পৌছে যায়। ভবিষ্যতে আমরা ৫০ লাখ পরিবার থেকে ১ কোটি পরিবারে উন্নীত করবো। তিনি প্রকৃত হতদরিদ্র পরিবাররা যাতে তালিকাভুক্ত হতে পারে সেই জন্য সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন। প্রশাসন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন। অনেকেই ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য অবস্থাশালী ব্যক্তিদেরও দরিদ্রদের তালিকায় তালিকাভুক্ত করছেন। এ ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে আহবান জানান। প্রকৃত দুঃস্থদের যাচাই বাচাই করে তালিকাভুক্ত করার আহবান জানান।

১৫ মে শুক্রবার দিনাজপুর শহরের কসবাস্থ শান্তিরানী এতিমখানা প্রাঙ্গনে এতিম ও সিস্টারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার বিতরন কালে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। তিনি বলেন. শেখ হাসিনা ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের কোন মানুষ কর্মহীন ও অসহায় অবস্থায় থাকলে তাকে জানানো হন্য বিশপকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশপ সেবাস্টিয়ান টুডু ডিডি, সদর উজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, দিনাজপুর পৌর সভার কাউন্সিলর আশরাফুল আলম রমজান, আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান মাসুম, সিস্টার রেবেকা কিসপট্টা, সিস্টার এলিজাবেথ তপ্ন, সুপেরিত্তর, সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, পাল পুরোহিত ফাদার সিলাস কুজুর, সহ আওয়ামীলীগ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি