1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবে একই পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত, ৬ জনই নারী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

ভৈরবে একই পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত, ৬ জনই নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩০২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
ভৈরবে একই পরিবারের সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পাওয়া রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে ছয়জনই নারী।

আক্রান্তদের বাসা শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়। আক্রান্তের খবর পেয়ে উপজেলা প্রশাসন শুক্রবার সকালে ওই এলাকা লকডাউন করে। আক্রান্তদের মধ্যে দুজনকে শুক্রবার সকালে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি পাঁচজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

এ নিয়ে ১০ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত ভৈরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ জন। তার মধ্যে এসিল্যান্ড ও আটজন চিকিৎসকসহ ২২ জন স্বাস্থ্যকর্মী, ১১ জন পুলিশ। এরই মধ্যে ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন সাতজনসহ ১৬ জন এখন চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, ১৩ মে বুধবার ৩৫ জনের নমুনা পাঠানোর রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার রাতে একই পরিবারের সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২৮ জনের রিপোর্ট আসে নেগেটিভ। ভৈরবে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ জন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, মানুষকে বার বার অনুরোধ করেও ঘরে রাখা যাচ্ছে না। মানুষকে বাঁচাতে গিয়ে এসিল্যান্ড, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এক পরিবারের সাতজন আক্রান্ত হওয়াই শুক্রবার ওই এলাকা লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net