1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক মানুষ হিসাবে পরিচয় দিয়েছেন রফিকুল ইসলাম মিলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

মানবিক মানুষ হিসাবে পরিচয় দিয়েছেন রফিকুল ইসলাম মিলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৭৫ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ কোভিড-১৯ নামের অদৃশ্য ভাইরাসের থাবায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে সবকিছু লকডাউন করে দেয়া হয়েছে। আর এতে করে কর্মহীন হয়ে মানবেতর দিন কাটছে খেটেখাওয়া মানুষের। হতদরিদ্রদের পাশাপাশি চরম কষ্টে দিনানিপাত করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা।তবে সরকারের সঙ্গে বৈশ্বিক এ দুর্যোগে মানবিকতা ছড়িয়ে দিচ্ছেন ব্যক্তি পর্যায়ের অনেকে। তাদেরই একজন নোয়াখালী জেলার বেগমগন্জ উপজেলার ০৩নং জিরতলী ইউনিয়নে সুযোগ্য চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন।করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই হতদরিদ্র ও কর্মহীনদের জন্য নিজে খাবার নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন তিনি। দুর্যোগের এ সময়ে খাবার পেয়ে মানুষের চোখে-মুখে যে আনন্দের ছাপ দেখতে পান সেটাকেই নিজের আত্মার খোরাক মনে করেন মিলন।খোঁজ নিয়ে জানা গেছে, দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরপরই নিজ ইউনিয়নে হতদরিদ্র ও কর্মহীনদের সাহায্যার্থে কাজ শুরু করার জন্য পরিষেদের মেম্বারদের ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন রফিকুল ইসলাম মিলন। খাদ্য সহায়তা বিতরণের জন্য গঠন করা হয় ওয়ার্ড ও গ্রামভিত্তিক কমিটি। এরপর কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ত্রাণ সহায়তা বিতরণে মাঠে নামেন ০৩নং জিরতলী ইউনিয়নে মানবিক মানুষ রফিকুল ইসলাম মিলন। সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি চেয়ারম্যানের ও মেম্বারের ব্যক্তিগত অর্থায়নে এখনও চলছে ঈদ উপহার সহায়তা প্রদান করেন ।গত দুই মাসে ০৩নং জিরতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২৪০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নানা খাদ্য সহায়তা বিতরণ করে আসছে। গ্রামে গ্রামে ঘুরে চেয়ারম্যান ও মেম্বার গন নিজে এসব খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন হতদরিদ্র ও কর্মহীন মানুষদের ঘরে।তিনি জিরতলী ইউনিয়নের মানুষের কাছে একটা অনুরোদ করেছেন আপনারা ঘরে থাকুন সুস্হ্য থাকুন বেশি বেশি হাত ধোত করুন। আপনাদের জন্য সব সময় আমি আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net